মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি’র এক নেতাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত ওই নেতার নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ছয় দুর্বৃত্ত দু’টি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে ডিএমপি’র মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে র?্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন