খোলামেলা পোষাকে বিশ্বকাপ মাতাচ্ছেন সঞ্চালিকা ইলিওনোরা ইনকারদোনা

খোলামেলা পোষাকে বিশ্বকাপ মাতাচ্ছেন সঞ্চালিকা ইলিওনোরা ইনকারদোনা

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোর পাশাপাশি গ্যালারি ও মাঠের বাইরে দর্শকদের নজর কাড়ছেন জনপ্রিয় টিভি সঞ্চালিকা ইলিওনোরা ইনকারদোনা। এই ইতালীয় সুন্দরী সম্প্রতি নিউইয়র্ক থেকে টরন্টোতে টুর্নামেন্টের ভেন্যু ভ্রমণের সময় তার আকর্ষণীয় ও সাহসী পোশাকের কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ইন্টারনেটে ঝড় তুলেছেন। ইতালীয়ান পেশাদার ফুটবল লীগ সিরি-আ’র নিয়মিত সঞ্চালিকা ইলিওনোরা বর্তমানে উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের ম্যাচগুলো কভার করছেন।

১৪ লাখেরও বেশি ইনস্টাগ্রাম অনুসারী থাকা এই মডেল ও সঞ্চালিকা তার ভ্রমণের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে টরন্টোতে নেমেই একটি সাদা রঙের ক্রপ টপ, নীল রঙের ফ্লেয়ার জিন্স এবং হালকা নীল রঙের অ্যাডিডাস জ্যাকেট পরে রাস্তার পাশে ও ট্রাফিক লাইটের সামনে ফটোশুটে অংশ নিতে দেখা যায় তাকে।

তার এই আবেদনময়ী রূপ দেখে স্তব্ধ হয়ে পড়েছিল রাস্তার যানবাহন ও পথচারীরা। এক অনুসারী তার ছবির নিচে মন্তব্য করেছেন, তুমি কতটা সুন্দর একজন নারী! অন্য একজন লিখেছেন, তুমি যেন এক ঝলক রোদের আলো। কাজের পাশাপাশি জিম সেশনের মিরর সেলফি এবং রাতের রূপচর্চার নানা মুহূর্তও তিনি ভক্তদের সাথে নিয়মিত শেয়ার করছেন, যা ফুটবলপ্রেমীদের মাঝে আলাদা এক উন্মাদনা তৈরি করেছে।
সূত্র: দ্য সান

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন