গত ৩ দিনে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

গত ৩ দিনে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে পিআইসিইউতে ভর্তি থাকা অবস্থায় সিলেট ও সুনমাগঞ্জের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৬ ও ওসমানী হাসপাতালে ১০০ জন রোগী ভর্তি রয়েছেন বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন