বাংলাদেশ-পাকিস্তানে ‘হামাসের কার্যক্রম চলছে’: ইসরাইলি রাষ্ট্রদূত

এনডিটিভির প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তানে ‘হামাসের কার্যক্রম চলছে’: ইসরাইলি রাষ্ট্রদূত

ফন্ট সাইজ:

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস-সংশ্লিষ্ট কার্যকলাপ চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে আজার এই দাবি করেছেন।

তিনি বলেছেন, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যকলাপের ওপর নজর রাখছি। আজার দাবি করেছেন, কিছু তথ্য ‘প্রকাশ্যে’ পাওয়া গেলেও আরও কিছু কর্মকাণ্ড জনসম্মুখে নাও থাকতে পারে।
আজার যোগ করেন যে, ইসরাইলেই বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের চালানো হামলাকে চরমপন্থী সংগঠনগুলো অন্যত্র অভিযান চালানোর জন্য একটি মডেল হিসেবে দেখতে পারে।

ইসরাইলি রাষ্ট্রদূত সতর্ক করে বলেন, এই ধরনের ঘটনায় এই অঞ্চলের সরকারগুলোর উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি জানান, ইসরাইল ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কাউলকে ইসরাইলি রাষ্ট্রদূত এই সাক্ষাৎকার দিয়েছেন।

সাক্ষাৎকারে আজার আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে চরমপন্থা দমনে ইসলামাবাদের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনায় ইসলামাবাদের মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা উল্লেখ করে আজার বলেন, ইসরাইল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং তাদের কূটনৈতিক অবস্থানকে সতর্ক দৃষ্টিতে দেখে।

ইসরাইলি রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসলামাবাদ আঞ্চলিক শান্তি উদ্যোগে নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। যদিও দেশটি বিভিন্ন অভিযোগের মুখেও রয়েছে- যার মধ্যে রয়েছে, উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং দেশের কিছু অঞ্চলে অস্থিতিশীলতা।
আজার আরও বলেছেন, কিছু দেশ মনে করে শান্তি মানে এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইসরাইলের অস্তিত্বই না থাকে। তিনি যুক্তি দেন যে, শান্তি সম্পর্কে ইসরাইলেরর ধারণা এই অঞ্চলের কিছু পক্ষের ধারণা থেকে মৌলিকভাবে ভিন্ন।

তিনি আরও বলেন, পাকিস্তান একমাত্র দেশ নয় যার উদ্দেশ্য নিয়ে ইসরাইল প্রশ্ন তোলে। একই সঙ্গে তিনি কাতারের আঞ্চলিক ভূমিকাকেও সমালোচনা করেন।

এ ছাড়া সাক্ষাৎকারে পাকিস্তানের সরকারি মহলের একাংশের বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষী বয়ান’ ছড়ানোরও অভিযোগ করেছেন তিনি।








Momin

২ ঘন্টা আগে

ইহুদি এবং হিন্দুত্ববাদ খুব অল্প সময়ের মধ্যে নির্মল হবে

MD.Hafiz uddin

২ ঘন্টা আগে

Yehuda & Mushreque are universal enemy of Muslims.

মন্তব্য করুন