আলোচনায় তাপসী

আলোচনায় তাপসী

ফন্ট সাইজ:

ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়কে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বিয়ের তিন বছরের মাথায় অভিনেত্রী জানালেন, তিনি যে বিবাহিত সেটাই নাকি ভুলতে বসেছেন- এমন মন্তব্য করে আলোচনায় এখন এ অভিনেত্রী। প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তাপসী পান্নু। ২০২৩ সালে অভিনেত্রীর প্রেমিক মাতিয়াস বো ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হয়ে আসেন। তখনই বিয়ে করেন তাপসী-মাতিয়াস। একেবারেই ভারতীয় রীতি মেনে বিয়ে সারেন। বিয়ের তিন বছরের মাথায় অভিনেত্রী জানালেন, তিনি যে বিবাহিত সেটাই নাকি ভুলতে বসেছেন। না! তাপসী ও মাতিয়াসের দাম্পত্য জীবনে কোনো অশান্তির আঁচ নয়। বরং তারা পরস্পরের সঙ্গে সুখে রয়েছেন। তাপসী জানান, তার কাছে বিয়ে মানে জীবনের আমূল পরিবর্তন নয়। তাপসীর কথায়, ‘আমার স্বামী এই সম্পর্কটা কখনো বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সব কিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই। বিয়ের বিষয়ে অভিনেত্রী খানিক পুরনোপন্থি বলে দাবি তার। বিয়ে মানে সেটা যে সারা জীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন তাপসী। পাশাপাশি এ-ও জানান, জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাননি তিনি, যিনি তাপসীর কথায় উঠবেন-বসবেন। মাতিয়াসের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ- তারা দু’জনই
বাস্তববাদী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন