বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরান বুধবার (১৭ জুন) রাতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। ইতিমধ্যে সমঝোতা স্বারকের ১৪টি ধাপও প্রকাশ করা হয়েছে। এনিয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বিবিসি অনলাইন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সামান্য বাড়লেও, গত এক সপ্তাহ ধরেই দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা জোরোলো হওয়ায় জ্বালানি তেলের দাম কমছিল।

দেশ দুইটির সমঝোতা চুক্তিতে যুদ্ধের অবসান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার কথা বলা হয়েছে। এই খবরের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে।

বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ওয়েল সপ্তাহের শুরুতে প্রায় ৮৬.৮০ ডলারে লেনদেন হয়েছিল। এটি বর্তমানে ৭৪.৮০ ডলারে লেনদেন হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তির বাস্তবায়ন নিয়ে শুক্রবার থেকে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হবে। আয়োজনকারী দেশ সুইজারল্যান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে আগামীকাল বুর্গেনস্টকে সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হবে।

এতে আরও বলা হয়, এই বৈঠকের সময়সূচি ও বিস্তারিত বিষয়ে বর্তমানে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা এখনো বিবেচনায় রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন