বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শৃঙ্খলাজনিত কারণে লাড কার্ড পান দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানি। মেক্সিকান ডিফেন্ডার রবার্তো আলভারাডোর মুখে আঘাত করায় তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। এবার দক্ষিণ আফ্রিকার এ ডিফেন্ডারকে বড় শাস্তি দিলো ফিফা। জোয়ানিকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সংস্থাটি। বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে এই শাস্তির বিষয়টি নিশ্চিত করে।
আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার ২০ মিনিটের মাথায় বিপত্তি ঘটান ৩৬ বছর বয়সী জোয়ানি। ডি বক্সের সামনে আলভারাডোকে অতিক্রম করার সময় দুপক্ষের ধস্তাধস্তিতে জোয়ানির হাত সরাসরি আঘাত করে আলভারাডোর মুখে। ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও ভিএআর প্রযুক্তি ব্যবহার করে জোয়ানিকে সরাসরি লাল কার্ড দেখান। ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জোয়ানির আগে দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার স্পেফেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস প্রথম লাল কার্ডটি মেনে নিলেও জোয়ানির কার্ড নিয়ে আপত্তি জানান। তিনি বলেন, ‘প্রথম কার্ডটি নিয়ে কোনো বিতর্ক নেই, সেটি পরিষ্কার ফাউল ছিল। তবে জোয়ানির লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। মেক্সিকোর খেলোয়াড়ই আমার খেলোয়াড়কে আগে আটকে রেখেছিল। আমার মতে, এটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল না।’
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখলে একজন খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। তবে অপরাধের গুরুত্ব ও ধরন অনুযায়ী ফিফার শৃঙ্খলা কমিটি এই মেয়াদের মেয়াদ বাড়িয়ে থাকে। জোয়ানির ক্ষেত্রেও তাই ঘটেছে। যদিও ফিফা জানিয়েছে, চাইলে দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
