আমিরগঞ্জকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে

রায়পুরায় ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির

আমিরগঞ্জকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে আমিরগঞ্জকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আশা প্রকাশ করেন।

জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আমদানী-রপ্তানিকারক আলহাজ্ব আব্দুল কাদির। দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আব্দুল কাদির এলাকায় একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি বিভিন্ন সময়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার একজন সক্রিয় করবে হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। ছাত্রদলের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে একাধিক বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে গেছেন।

আলহাজ্ব আবদুল কাদির বলেন, সমাজের জন্য কিছু করতে চাই। আমিরগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আর্থিক ও মানসিকভাবে আমি সবসময় মানুষের পাশে থাকতে প্রস্তুত।

তিনি আরও জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও এলাকার উন্নয়নে অবদান রাখবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে।

উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন এবং জলাবদ্ধতা নিরসন। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন জন্য কাজ করা। শিক্ষাখাতের উন্নয়নে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

একজন সফল ব্যবসায়ী হিসেবে স্থানীয় যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করারও পরিকল্পনা রয়েছে। কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও সহযোগিতা দেয়ার কথা জানান তিনি।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ওএমএস কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন আব্দুল কাদির।

তিনি আরও বলেন, সুন্দর স্বচ্ছ, মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করা। তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইউনিয়নজুড়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা। এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী আমিরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদির।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন