মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা

ফন্ট সাইজ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্ত অপরাধ দমনে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। সীমান্তে নতুন বিওপি ও টিওবি নির্মাণের ফলে টহল কার্যক্রম জোরদার হয়েছে। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেমও স্থাপন করা হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বর্তমান সরকার মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে বদ্ধপরিকর। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক এবং বিশেষ অভিযানের মাধ্যমে জনসচেতনতা ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের অনলাইন তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন