পুকুরে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

পুকুরে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দার গারবগাতী গ্রামে আরাফ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল শিশুটি। স্থানীয় সূত্রে জানা যায়, গারবগাতী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আরাফ নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। তারাকান্দা থানার ওসি আবদুর রাশিদ জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হেেয়ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন