বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকে বড় জয় আর্জেন্টিনার

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকে বড় জয় আর্জেন্টিনার

ফন্ট সাইজ:

ক্যারিয়ারে কতকিছুই না অর্জন করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা, ব্যালন ডি’অরসহ কতশত অর্জন। এর পরেও কিছু একটার অপূর্ণতা ছিল মেসির। সেই পূর্ণতা এলো এবারের বিশ্বকাপে, ৩৮ বছর বয়সে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিকের মধ্যদিয়ে। এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এর ফলে তিনি কিলিয়ান এমবাপ্পে, গার্ড মুলার ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে হয়ে গেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তাঁর মতো ১৬ গোল আছে মিরোস্লাভ ক্লোসারও। পরের লক্ষ্য রেকর্ডটা নিজের করে নেওয়া। মেসির অবিশ্বাস্য ঘটনার ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেন মেসি।

এদিন ম্যাচের শুরুতেই ঘটে নাটকীয় এক ঘটনা। গোল পায় আর্জেন্টিনা-আলজেরিয়া দু দলই। মেসির বিপরীতে গোল করা আলজেরিয়ার ফরোয়ার্ড ফারেস চাইবির আনন্দটাও মাটি হয়ে যায়। তবে ১৭ মিনিটে ঠিকই পাখির মতো ডানা মেলে উড়ার আনন্দটা পেলেন মেসি।

গোল বাতিলের পর এমন কিছুর জন্য অপেক্ষায় ছিল সবাই! ম্যাচের ১৭ মিনিটে আসল সেই জাদুকরী মুহূর্তটি। লিওনেল মেসির দুর্দান্ত এক গোলে আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে যায় আর্জেন্টিনা। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে মেসি করলেন বিশ্বকাপের ১৪তম গোল।

এদিন ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন মেসি। এর আগে এই মাইলফলকের দেখা পেয়েছেন শুধু পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল–মুতওয়া। তবে বিশ্বকাপে দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলার অভিজ্ঞতায় মেসিই প্রথম!

এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ছেলেদের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার রেকর্ড গড়েন এই কিংবদন্তি। এবারের আসরে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলকিপার গিয়ের্মো ওচোয়া মাঠে নামলে তাঁরাও মেসির এ রেকর্ডে ভাগ বসাবেন।

মাঠে নেমেই গোল পেয়ে গিয়েছিলেন মেসি। খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান এই তারকা। গ্যালারিতে উল্লাস শুরু হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্‌যাপন থেমে যায়। রিপ্লেতে দেখা যায়, মেসি খুব অল্প ব্যবধানে অফসাইড ছিলেন। ফলে তার গোলটি বাতিল হয়। তবে গোলের জন্য তাঁকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৭তম মিনিটেই গোলের দেখাপান মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গঞ্জালো মান্তিয়েলের জায়গায় মাঠে নামালেন নাহুয়েল মলিনাকে। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে মাঠে নেমেছেন হুলিয়ান আলভারেজ। একই সময়ে থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস। এরপরেই বিশ্বকাপে ১৫তম গোল করেন মেসি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে  দেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি। এটি ছিলো বিশ্বকাপে মেসির ১৫তম গোল। এর কিছুক্ষণ পর হ্যাটট্রিকটা পেয়ে যান জাদুকর মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক। ম্যাচের ৮০তম মিনিটে মেসিকে উঠিয়ে নেন স্কালনি। সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড়ো বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে। 

কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘুচিয়েছিলেন মেসি। আর ২০২৬ বিশ্বকাপে এসে তিনি যেন একে একে ছুঁয়ে দেখছেন ফুটবলের সবচেয়ে দুর্লভ রেকর্ডগুলো। তাই প্রশ্নটা এখন আর মেসি কত দূর যাবেন, সেটি নয়। প্রশ্ন হলো, আর কত ইতিহাস লিখবেন তিনি?



Mahmud Rayed

২ দিন আগে

Congratulations Messi

আ ন ম হাবিবুল্লাহ

২ দিন আগে

অভিনন্দন মেসি।

মন্তব্য করুন