বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সড়কে অবস্থান নেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা।
১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে নাসা গার্মেন্টসের শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
