কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের একাদশে নেই লামিনে ইয়ামাল। গত এপ্রিলে বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর গত কয়েক সপ্তাহ মাঠের বাইরেই ছিলেন ইয়ামাল। তাঁর পুর্নবাসন প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় এই ম্যাচের শুরু থেকে নেই ইয়ামাল। গ্রুপে সামনে উরুগুয়ে এবং সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষ থাকায় প্রথম ম্যাচেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ স্পেন। ইয়ামালের জায়গায় আজ ডান প্রান্তে ফেরান তোরেসকে দেখা যেতে পারে।
স্পেনের প্রথম একাদশ গোলরক্ষক: উনাই সিমন, ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে, এমেরিক লাপোর্ত, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া। মিডফিল্ডার: ফাবিয়ান রুইজ, গাভি, রদ্রি, পেদ্রি। ফরোয়ার্ড: ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল
আরও পড়ুন:
শেষ জুটিতে ভর করে বাংলাদেশের পুঁজি ১৩১
