পূর্বধলায় মানসুরা আলমের উদ্যোগে ১০ লাখ টাকার সহায়তা বিতরণ

পূর্বধলায় মানসুরা আলমের উদ্যোগে ১০ লাখ টাকার সহায়তা বিতরণ

ফন্ট সাইজ:

নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত নারী আসন-২৬ এর সংসদ সদস্য মানসুরা আলমের বিশেষ উদ্যোগে অসহায় পরিবারগুলোর কল্যাণে এই অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়। রোববার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের অর্থ বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা বিএনপির (সাবেক) যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবনেতা আব্রাহাম লিংকন, উপজেলা যুবদলের সদস্য আবু সাঈদ, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের( সাবেক) সদস্য সচিব ফজলুর রহমান মানার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন শাহরিয়ার, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি আরিফ, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলাইমান কবির পাপ্পু, জেলা ছাত্রদলের সদস্য নান্নু, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম এবং নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজিবুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সংকটাপন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তার ফলে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাঘব হবে। আগামীতেও এলাকার অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন