এএফসি উইমেন্স এশিয়ান কাপের ২১তম অসরে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়া কাপের সবচেয়ে বড় আসর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে নামবে আগামী রোববার। নারী ফুটবল দলকে প্রস্তুত করে ২৬ জন খেলোয়াড়সহ মোট ৩৩ জনের টিম নিয়ে সিডনি এসেছেন কোচ পিটার বাটলার।
প্রথমবারের মতো ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শুক্রবার রাতে সিডনি এয়ারপোর্টে এসে পৌঁছায়। সেখানে নারী ফুটবল দলকে উষ্ণ অভ্যর্থনা জানান সিডনিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসুলেট মো. জাহাঙ্গীর আলম খান রানা। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি ও অস্ট্রেলিয়া বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, ক্যান্টারবেরি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলন মোহাম্মদ জামান টিটু, ক্যান্টারবেরি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলন সাজেদা আখতার জানজিদা প্রমুখসহ প্রবাসী বাংলাদেশিরা।
২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপ হবে এএফসি মহিলা এশিয়ান কাপের ২১তম আসর। এটি এশিয়ার চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট যেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর মহিলা জাতীয় দলগুলো অংশগ্রহণ করে। ২০২৪ সালের ১৫ই মে এএফসি মহিলা ফুটবল কমিটি কর্তৃক অস্ট্রেলিয়াকে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করে।
আগামী ১লা মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্ট শহরে খেলাটি অনুষ্ঠিত হবে। ফুটবল কাপের বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, চীন, কোরিয়া ও উজবেকিস্তান। ৩রা মার্চ দুপুর ২টায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ দল বনাম চীন। ৮ই মার্চ সন্ধ্যা ৬টায় নিউ সাউথ উয়েলস হোম গ্রাউন্ডে বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন শুরু করবে।
২৫শে ফেব্রুয়ারি বিকাল ৪টায় সিডনির ভ্যালেনটাইন স্পোর্টস পার্কে বাংলাদেশ নারী ফুটবল দল ও ওয়ান্ডার্স নারী ফুটবল দলের সঙ্গ্্্্ে্ ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে বলে বাফুফে অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দল খান রতন জানান।
এএফসি উইমেন্স এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল
আলমগীর হোসেন রুহেল, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
