টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ব্যাট-বলের লড়াই শেষে ব্যক্তিগত অর্জনের লড়াই জমে ওঠেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারিদের তালিকায় বড় তারকাদের পাশাপাশি উদীয়মান ক্রিকেটাররাও সমানতালে লড়েন। রানের দৌড়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে আছেন পাকিস্তানের ওপেনার ব্যাটার সাহিবজাদা ফারহান। ৪ ম্যাচে ১৬৪.১৭ স্ট্রাইক রেটে ৭৩.৩৩ গড়ে ২২১ রান করেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। ৪ ম্যাচে ১৯৯ রান করে তিনি লঙ্কানদের ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে আছেন। এরপরই রয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১৮২ রান)। ভারতের ইশান কিষান ৪ ম্যাচে ১৭৬ রান করে আছেন পঞ্চম স্থানে। তার স্ট্রাইক রেট ২০২.২৯। যা প্রথম পাঁচজনের মধ্যে সর্বোচ্চ। তালিকায় আছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। ৩ ম্যাচে অপরাজিত থেকে ১৭৫ রান করেন তিনি। সবাইকে চমকে দিয়ে বোলিংয়ে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকউইক। ৪ ম্যাচে তিনি শিকার করেন ১৩ উইকেট। তার ইকোনমি ৬.৮৪। উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। ওভারপ্রতি রান খরচ করেন ৫.১৬ হারে। এছাড়া জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে নিজের সামর্থ্য দেখান। তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডিও ৮টি করে উইকেট নিয়ে শীর্ষ দশে আছেন।
সেরা পাঁচ ব্যাটার
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড় স্ট্রাইক রেট
সাহিবজাদা ফারহান ৪ ৪ ২২১ ৭৩.৩৩ ১৬৪.১৭
পাথুম নিশাঙ্কা ৪ ৪ ১৯৯ ৬৬.৩৩ ১৫৬.৬৯
কুশল মেন্ডিস ৪ ৪ ১৮২ ৬০.৬৬ ১২৪.৬৫
এইডেন মার্করাম ৪ ৪ ১৭৮ ৫৯.৩৩ ১৮৭.৩৬
ইশান কিষাণ ৪ ৪ ১৭৬ ৪৪.০০ ২০২.২৯
সেরা পাঁচ বোলার
খেলোয়াড় ম্যাচ উইকেট সেরা বোলিং ইকোনমি
ফন শ্যালকউইক ৪ ১৩ ৪/২৫ ৬.৮৪
বরুণ চক্রবর্তী ৪ ৯ ৩/৭ ৫.১৬
ব্লেসিং মুজারাবানি ৩ ৯ ৪/১৭ ৫.৯১
মাইকেল লিস্ক ৪ ৯ ৪/১৭ ৭.৬২
আজমতউল্লাহ ওমরজাই ৪ ৮ ৪/১৫ ৮.২৪
