ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লীগ দ্য হানড্রেডের নিলামে আছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তালিকায় বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা যেমন আছেন, তেমনি আছেন সাব্বির রহমান, মোহাম্মদ নাঈম এর মতো বিপিএল মাতানো ক্রিকেটার। নাম দেননি সাকিব আল হাসান।
নিলামে সর্বোচ্চ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ। তার ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রিশাদ হোসেনের। তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। এই দুজন পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এ ডাক পেয়েছেন। মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করে লাহোর কালান্দার্স। আর নিলাম থেকে রিশাদ হোসেনকে কিনে নেয় টিম রাওয়ালপিন্ডি। এর আগে চলতি বছর বিগব্যাশে প্রথমবার খেলেন রিশাদ। নিজের প্রথম বিগ ব্যাশ মৌসুমে হোবার্ট হারিক্যান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন, নেন ১৩ উইকেট। বাকি ২১ জনেরই ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে। তারা হলেন-নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।
এবারের নিলামে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় নিবন্ধন করেন। ১১ ও ১২ মার্চ লন্ডনে হবে এই নিলাম। ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের কেউ আগে খেলেননি। ২০২১ সাল থেকে শুরু হয় এই টুর্নামেন্ট।
হানড্রেডের নিলামে নাম লেখানো ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।
হানড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
