শাকিব খানের সহঅভিনেত্রীর রহস্যময় মৃত্যু, স্বামী গ্রেফতার

শাকিব খানের সহঅভিনেত্রীর রহস্যময় মৃত্যু, স্বামী গ্রেফতার

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। এ ঘটনায় ঝিলিকের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আসমা ঝিলিক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করেন, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঝিলিককে অষ্টম তলা থেকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ধানমণ্ডি থানায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ধানমণ্ডি থানার ওসি মো. সাইফুল বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, কয়েক বছর আগে অভিনয়ে নিয়মিত থাকলেও পরবর্তীতে পারিবারিক জীবনে মনোযোগ দিতে শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান আসমা ঝিলিক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন