২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সাফল্য কামনা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে শনিবার কাকরাইল মোড় হতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্মসাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের স্বাগত মিছিল
অনলাইন ডেস্ক
দেশ বিদেশ
৩ ঘন্টা আগে
১৩ জুন (শনিবার), ২০২৬, ১১ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
