শিকড়ের টান এলোমির

শিকড়ের টান এলোমির

ফন্ট সাইজ:

আলোচনায় ১৮ বছর বয়সী রায়ান এলোমি। চলতি বছরের শুরুতে কানাডার প্রতিনিধিত্ব করেন এই ফরোয়ার্ড। কিন্তু পরিবারের শিকড়ের টানে শেষতক বেছে নেন তিউনিসিয়াকে। এ নিয়ে এলোমির বক্তব্য, ‘তিউনিসিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে সবসময়ই খোলামেলা আলোচনা হয়েছে। এ বিষয়ে আমাকে কখনো চাপ দেওয়া হয়নি। শুধু আমার এজেন্টই নন, দুই পক্ষের কোচদের সঙ্গেও দারুণ আলোচনা হয়েছে। কানাডার জেসি মার্শ থেকে শুরু করে তিউনিসিয়ার সাবরি লামুশি পর্যন্ত। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা পুরোপুরি আমার ছিল। আমি মনে করেছি, এটাই আমার জন্য সঠিক পথ। আর মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া সত্যিই অবিশ্বাস্য। আমার কাছে এটা অসাধারণ এক সুযোগ।’




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন