ইংলিশ প্রিমিয়ার লীগে নিয়মিতই দেখা হয় আমাদ দিয়ালো-ময়েস কাইসেদোর। এবার জাতীয় দলের জার্সিতে জমবে তাদের দ্বৈরথ। দিয়ালোর আইভরি কোস্ট লড়বে কাইসেদোর ইকুয়েডরের সঙ্গে। ‘ই’ গ্রুপের লড়াইয়ে আগামীকাল ভোর ৫টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। বিশ্বকাপ তো বটেই আন্তর্জাতিক অঙ্গনেই এটি তাদের প্রথম সাক্ষাত। ইকুয়েডর কোচ সেবাস্তিয়ান বেকাসিসির রক্ষণাত্মক ফুটবলের বিপরীতে আইভরি কোস্টের এমারস ফাইয়ের আক্রমণাত্মক কৌশল উপভোগ্য হবে বেশ।
চতুর্থবার বিশ্বকাপ খেলতে এসেছে আইভরি কোস্ট। ২০০৬, ২০১০ ও ২০১৪ তে অংশ নিয়েছিল তারা। কিন্তু দিদিয়ের দ্রগবা, ইয়া ইয়া তুরেদের সোনালি প্রজন্মও আইভরি কোস্টকে নকআউট পর্বে তুলতে পারেনি। ইকুয়েডর ২০০২, ২০০৬, ২০১৪, ২০২২ আসরে খেলেছে। যেখানে তাদের সর্বোচ্চ অর্জন ২০০৬’র আসরে শেষ ষোলোতে খেলা।
