আশুলিয়ায় বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়া থানার পুলিশ বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে পেশাদার ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান।

এর আগে গত শুক্রবার রাতভর ইয়ারপুর ইউনিয়নের জামগড়া শিমুলতলা, তাজপুর, গাজীরচট হাইস্কুল রোড, কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে মো. সজীব হোসেন (২০), সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. তামিম (২১), জামালপুরের জেলার নান্দিনা গ্রামের মো. আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও জেলার সদর থানার মো. মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়া থানার মো. ইসরাফিল হাওলাদার (৪৫), একই এলাকার মো. ফরহাদ হোসেন (৩২)। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন