গাজীপুরে কারখানার গোডাউনে আগুন

ফন্ট সাইজ:

গাজীপুরে ম্যাট্রিক্স পোশাক কারখানার গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটির ডেগের চালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইল কারখানা ভবনের ছয়তলায় গোডাউন রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, ভোগড়া ও টঙ্গীর ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আগুনে পুড়ে যায় কারখানার বেশ কিছু মালামাল। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন