সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ

ফন্ট সাইজ:

সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের কার্যালয়ে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তাসনিম বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার কোনো বিকল্প নেই। শ্রমিকদের অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না, আদায় করে নিতে হয়।

শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। অথচ শ্রমিকরা বারবারই বঞ্চনার শিকার হবেন, এটা মেনে নেয়া যায় না। সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মুহিবুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আব্দুস সুবহান, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সুবিদ বাজার ইউনিটের সভাপতি শাহ আলম, আব্দুল মালিক, সোনাতলা ইউনিটের সভাপতি শুকুর আলী, সহ-সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক অলিউর রহমান, সদস্য পাখি মিয়া, ১০ নম্বর ওয়ার্ডের নেতা মোহাম্মদ আবিদুর রহমান কয়েস, রাজু কান্ত দাস, মো. সবুজ মিয়া, কানিশাইল ইউনিটের সভাপতি রাসেল আহমদ প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন