‘ফ্যাসিস্ট সরকারের আমলে অটোপাস ছিল তাদের সূক্ষ্ম কৌশল’

‘ফ্যাসিস্ট সরকারের আমলে অটোপাস ছিল তাদের সূক্ষ্ম কৌশল’

ফন্ট সাইজ:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অটোপাস ছিল তাদের সূক্ষ্ম কৌশল। জাতীকে মেধাশূন্য করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাই ছিল ফ্যাসিস্টদের অপকৌশল। গতকাল সকালে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষাই জাতীর মেরুদণ্ড।

এই মেরুদণ্ড ঠিক না থাকলে জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য মিডডে মিল প্রকল্প চালু করেছেন। মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনাবেতনে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছেন। নিপুণ রায় আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। আগামীতে শিক্ষা কারিকুলামে আরও একটি বিদেশি ভাষা সংযোজন হবে।

ইংরেজি ভাষা শেখার পাশাপাশি ওই নতুন ভাষাটি শিক্ষার্থীরা ভালোভাবে শিখে বিদেশে গিয়ে দক্ষতার সঙ্গে সেখানে টিকে থাকতে পারবে। জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা মোকাররম হোসেন সাজ্জাদ, আশরাফ হোসেন, আজাদ হোসেন ও যুবদল নেতা আবু জাহিদ মামুন প্রমুখ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন