বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার দুপুরে বারহাট্টা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী আরাফাত ইসলামের পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন আরিফুল ইসলাম। বক্তব্যে বলা হয়, ভুক্তভোগী আরাফাত ইসলাম ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দেয়। একই গ্রামের মো. লজ্জত আলীর মেয়ে মোছা. সাবিনা আক্তার আমিসহ আরও ৬-৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

মামলার বাদী সাবিনা তার নিজস্ব ও পারিবারিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মামলা করেছে। দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে আমার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলমান। এমনকি বেশ কয়েকটি মামলাও হয়েছে। প্রতিটি মামলার রায় আমাদের পক্ষে হয়েছে। কিন্তু যখন সব চেষ্টা করেও আমার পরিবারকে হেয় করতে পারছিল না তখন আমার নামে এই মামলা দায়ের করা হয়।

আমি এই মামলার সঠিক তদন্ত চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার ১নং সাক্ষী মো. ইফতি মিয়া ও ৩নং সাক্ষী কামরুল মিয়া। মামলার ১নং সাক্ষী তার বক্তব্যে বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। অথচ আমাকে মামলার ১নং সাক্ষী করা হয়েছে। এটার সঠিক তদন্ত এবং বিচার চাই। মামলার ৩নং সাক্ষী বারহাট্টা সদর ইউনিয়নের কামরুল মিয়া জানান, এই ঘটনার কিছু না জানা সত্ত্বেও আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। দু’টি পরিবারে পূর্ব থেকেই বিরোধ চলছিল। আমরা গ্রামবাসী আগেও এসব বিষয় নিয়ে অনেক সালিশ করেছি। সালিশে ভুয়া মামলার বাদী সালিশ মানতে চায় না।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন