ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে পরিচিতি পেলেও গানের প্রতিও ভালোবাসা রয়েছে জান্নাতুল সুমাইয়া হিমির। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন মৌলিক গান ‘দু’জন দু’জনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের আদলে তৈরি এই গানটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি। বর্তমান সময়ের বিট বা আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের বাইরে গিয়ে পরিকল্পিতভাবেই কিছুটা পুরনো ধাঁচের আমেজ রাখা হয়েছে এই গানে। দর্শকদের অনেকেই গানটি শুনে নব্বই দশকের সেই বিশেষ ফ্লেভারের কথা মনে করছেন বলে জানান হিমি। তবে অভিনয়ের বাইরে গান গাওয়া নিয়ে এক ধরনের জড়তা কাজ করে এই অভিনেত্রীর মনে। হিমি বলেন, আমি তো গানের মানুষ না। গান গাইতে সব সময় ভয়ে থাকি- মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে! এই গান শ্রোতারা পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া। তবে গান নিয়ে খুব বড় পরিকল্পনা নেই বলেও জানান হিমি। আপাতত তার সব পরিকল্পনা অভিনয়কে ঘিরেই।
হিমির ভয়
স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
