ট্রেনে ভাড়া লাগবে না জ্যেষ্ঠ নাগরিকদের

ট্রেনে ভাড়া লাগবে না জ্যেষ্ঠ নাগরিকদের

ফন্ট সাইজ:

দেশে ৬৫ বছরের বেশি বয়সীদের ট্রেন ভ্রমণে লাগবে না কোনো ভাড়া। মেট্রোরেল ভাড়ায়ও তারা পাবেন ২৫ শতাংশ ছাড়। সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বহুল আলোচিত ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের সুরক্ষা ভাতার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এই অংশেই ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য রেল ভ্রমণে এই সুবিধার কথা বলা হয়েছে। এর আগে মেট্রোরেলেও জেষ্ঠ্য নাগরিকদের ২৫ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দেয় সরকার।

Md Shofiqul Alam

১ দিন আগে

Need to ensure that in the Metro, the reserved seats are available to be used by the senior citizens and other designated people (i.e. physically challenged, pregnant women...) and not occupied by the young and capable people.

SM Rafiqul Islam

১ দিন আগে

বয়ষ্কদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য এই সরকার কে অনেক ধন্যবাদ। কিন্তু মেট্রোতে বয়ষ্কদের জন্য যে সিটগুলো রিজার্ভ রাখা হয়েছে সেখানে সবাই বসে থাকে। এইসব সৌজন্য বোধ শিক্ষা নিতে আমাদের দেশের মানুষের অনেক সময় লাগবে। আমরা আশাকরি মেট্রোরেল কর্তীৃপক্ষ বিষয়টির প্রতি নজরদারির ব্যবস্থা করবে এবং দরকার হলে কিছুটা কড়াকড়ি ব্যবস্থা নিতে পারে। ধন্যবাদ।

মোঃ আনোয়ার হোসেন

১ দিন আগে

৬৫ বয়সের পিপলের ট্রেনে ভ্রমণ টিকেট কিভাবে নেবে এর সলিউশন জানতে চাই

আনোয়ার হোসেন

১ দিন আগে

যারা ৬৫ বয়সের তারা ট্রেন এর ভ্রমণ টিকেট কিভাবে নেবে এর সলিউশন জানতে চাই ধন্যবাদ সরকার কে

মোহাম্মদ বেলায়েত হোসেন

১ দিন আগে

৬৫ বছর বয়স হলে ট্রেনের টিকেট লাগবেনা এটা সরকার বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তবে আমার মতে এই বয়সটা হওয়া দরকার ছিল ৬০ বৎসর কারণ বাংলাদেশের মানুষ ৬৫ বছর বয়স হলে বেশিরভাগ ক্ষেত্রেই চলাচলের অযোগ্য হয়ে যান এক ক্ষেত্রে ৬৫ বৎসর সঠিক নয় বলে আমার মনে হয়।

জাবির

১ দিন আগে

ট্রেনে ভাড়া লাগবে না জ্যেষ্ঠ নাগরিকদের
দেশে ৬৫ বছরের বেশি বয়সীদের ট্রেন ভ্রমণে লাগবে না কোনো ভাড়া। মেট্রোরেল ভাড়ায়ও তারা পাবেন ২৫ শতাংশ ছাড়। সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এটা ঠিক করবেন কিভাবে অন্য দেশে এই সমস্ত কার্ড থাকে কার্ড ট্যাপ করলে দরজ খুলে যাই! আমাদের দেশের যখন এই সমস্ত লোক ভ্রমণ করবে সুবিধা পাওয়ার জন্য আবার ১০ জনের সাইন লাগবে কিনা?এটার অপব্যবহার হবে এটার অপব্যবহার হবে রেলওয়ের সব কর্মচারী কর্মকর্তা বদল করার দরকার!

মন্তব্য করুন