কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

কৃষক কার্ডের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ফন্ট সাইজ:

কৃষক কার্ড প্রকল্প বাস্তবায়নে বাজেটে বড় বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। দেশের ১০০টি উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষকের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন তিনি।

বলেন, সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো, কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে গত পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করে সরকার। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন। ধারাবাহিকভাবে দেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছানো হবে বলে জানান অর্থমন্ত্রী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন