ফুলপুর হাসপাতালে অনিয়ম ২ সেকমোকে নোটিশ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে (সেকমো) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ডি.এ নম্বর ও ম্যানুফ্যাকচারিং নম্বর ছাড়া ওষুধ লেখায় তাদের এই নোটিশ দেয়া হয়। জানা যায়, তারা বহির্বিভাগে ডিউটি করার সময় সরকারি বিধিনিষেধ থাকা সত্ত্বেও সরকারি ব্যবস্থাপত্রে এসব ওষুধ লিখেছেন।

গত বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী স্বাক্ষরিত নোটিশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অবজ্ঞা, সরকারি চাকরিবিধির পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে। সেইসঙ্গে অভিযুক্ত সেকমো মফিজুর রহমান ও সাব্বির হোসাইনকে দুইদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আরও জানা যায়, একই সময়ে দুইজন মেডিকেল অফিসারকে একই বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। তা ছাড়া, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, অপচিকিৎসা ও সেকমোদের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন