সবচেয়ে সুন্দর জার্সি স্পেনের, দ্বিতীয় জাপান

সবচেয়ে সুন্দর জার্সি স্পেনের, দ্বিতীয় জাপান

ফন্ট সাইজ:

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বৃটিশ গণমাধ্যম দ্য সান তাদের জনপ্রিয় ‘বিশ্বকাপ অব কিটস’ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দলগুলোর জার্সিকে ডিজাইন, রঙ, সংস্কৃতি এবং দৃষ্টিনন্দন উপস্থাপনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে স্পেন। লাল ও সোনালি রঙের ক্লাসিক সমন্বয় এবং আধুনিক ডিজাইনের ছোঁয়া স্পেনের জার্সিকে করেছে সবচেয়ে আকর্ষণীয়। দ্য সান-এর মতে, এই জার্সিটি সৌন্দর্য ও আধুনিকতার নিখুঁত মিশ্রণ। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের জার্সির স্ট্রাইপ নকশা এবং মিনিমাল ডিজাইন ফুটবল ফ্যাশনে নতুন মানদণ্ড তৈরি করেছে।

আধুনিক উপস্থাপনা এবং ইউনিক স্টাইলের কারণে এটি তরুণ দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। অ্যাজটেক সংস্কৃতি ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত ডিজাইন এই জার্সিকে করেছে অত্যন্ত দৃষ্টিনন্দন। শক্তিশালী রঙের ব্যবহার এবং সাংস্কৃতিক উপস্থাপনা মেক্সিকোকে শীর্ষ তিনে নিয়ে এসেছে। এরপর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। যাদের সবুজ ও সোনালি রঙের প্রোটিয়া ফুল-অনুপ্রাণিত ডিজাইন বেশ প্রশংসিত হয়েছে। কুরাসাও ছোট দেশ হলেও সাহসী ও আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে। কানাডার হোস্ট জার্সি সিম্পল হলেও পরিচ্ছন্ন ও প্রিমিয়াম লুকের জন্য প্রশংসা পেয়েছে। ঘানার জার্সি আফ্রিকান শিল্প ও সাংস্কৃতিক নকশার কারণে আলাদা পরিচিতি তৈরি করেছে। স্কটল্যান্ডের ক্লাসিক নীল রঙের আধুনিক রূপ, বেলজিয়ামের রেনেসাঁ শিল্প-অনুপ্রাণিত ডিজাইন এবং ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সাদামাটা লুক তালিকার শেষ অংশে স্থান পেয়েছে। এই র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো বড় ফুটবল শক্তি স্থান পায়নি। দ্য সান এই র‌্যাঙ্কিংটি সম্পূর্ণভাবে জার্সির ডিজাইন ও ফ্যাশন বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন