চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে এগিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে। ফলে শুধু টেলিভিশনের পর্দায় নয়, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতেও বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শক।
আইস্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল
স্টাফ রিপোর্টার
১১ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
