অবশেষে শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন

অর্থে স্বপন দাশগুপ্ত, শিক্ষায় জগন্নাথ, স্বাস্থ্যে শারদ্বত

ফন্ট সাইজ:

অনেক টালবাহানার পর অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে। গত ৯ মে শুভেন্দুর সঙ্গে মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন আরও পাঁচ জন। এরা হলেন, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পরে ১ জুন শপথগ্রহণ করেন আরও ৩৫ জন।

পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় দফতর বণ্টনের পর নিশীথ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন দফতর থাকছে দিলীপের হাতে।

অগ্নিমিত্রার হাতে থাকছে পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। অশোককে খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতর দেয়া হয়েছে। ক্ষুদিরাম পেয়েছেন আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতর।

শুভেন্দু অধিকারী-সহ ৪১ জন মন্ত্রীর কে কোন দফতর পেয়েছেন, সেই তালিকা ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন নবান্ন। মুখ্যমন্ত্রীর হাতে থাকছে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, ত্রাণ এবং উদ্বাস্তু পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

এ ছাড়া যে দফতরগুলি বাকি মন্ত্রিদের মধ্যে বণ্টিত হচ্ছে না, সেগুলিও থাকছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতেই। গুরুত্বপূর্ণ অর্থ দফতরের দায়িত্ব দেয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। আর শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব দেয়া হয়েছে তাপস রায়কে। অচিরাচরিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতরও দেয়া হয়েছে তাকে। স্বাস্থ্য দফতরের দায়িত্ব দেয়া হয়েছে ঢা. শারদ্বত মুখোপাধ্যায়কে।

শঙ্কর ঘোষকে দেয়া হয়েছে পযর্টন ও পরিষদীয় বিষয়ক দফতর। উচ্চষশক্ষা এবং স্কুল শিক্ষা দফতরের দায়িত্ব দেয়া হয়েছে আরএসএস ঘনিষ্ঠ জগন্নাথ চট্টোপাধ্যায় ও দীপক বর্মণকে। কৃষিমন্ত্রী হয়েছেন বীরভূমের দীর্ঘ দিনের বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। পাশাপাশি অর্জুন সিংহকে শ্রম এবং পরিবহণ দফতরের দায়িত্ব দেয়া হয়েছে।

মনোজ ওরাওঁ পেয়েছেন বন এবং পরিবেশ দফতরের দায়িত্ব।

তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মধ্যে মালতি রাভা রায়কে নারী ও শিশুকল্যাণ দফতর। রাজেশ মাহাতো পেলেন প্রাণিসম্পদ ও মৎস্য দফতর। ক্রীড়া ও যুবকল্যাণ, উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। বাকী ১৯ জন প্রতিমন্ত্রীকে দেয়া হয়েছে বিভিন্ন দফতর।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন