সাতক্ষীরার শ্যামনগরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাজমিন নাহারিন ইলা (১১) নামে এক মাদ্রাসার ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ ইলা শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের নাজমুল হোসেনের মেয়ে এবং সাংবাদিক মনির হোসেনের ভাগ্নি। সে মানিকখালি মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
গত ৮ জুন সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ভেটখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সে নিখোঁজ হয়। ঘটনার তিন দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হয় ইলা। এরপর ভেটখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরেও ইলার খোঁজ না পেয়ে গত মঙ্গলবার বিকালে তার পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় সাধারন ডাযেরি করা হয়েছে।
