রায়পুরায় হাতপাখা’র বিশাল নির্বাচনী জনসভা

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা’র প্রার্থী মাওলানা বদরুজ্জামান উজ্জ্বলের নির্বাচনী জনসভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় রায়পুরা বাজারে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামান উজ্জ্বল বলেন, আগামীর রায়পুরা হবে হাতপাখা’র রায়পুরা, ইনসাফের রায়পুরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা থানা উত্তর শাখার সভাপতি আব্দুল মতিন শিপন মোল্লা, পৌরসভা শাখার সভাপতি মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন রায়পুরা থানা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা বরকত উল্লাহ রশিদীসহ রায়পুরা উপজেলা ২৪টি ইউনিয়ন ও পৌরসভার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নির্বাচনী জনসভা শেষে এক বিশাল মিছিল রায়পুরা পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার তুলাতুলি মোড়ে গিয়ে শেষ হয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন