আদ্-দ্বীনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার এক বিন্দু পরিমাণ পিছপা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

৬ শিশুর মৃত্যু

আদ্-দ্বীনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার এক বিন্দু পরিমাণ পিছপা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনও ধরনের সিদ্ধান্ত নিতে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না।’ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আদ্-দ্বীনকে দেয়া সরকারের শোকজ চিঠির বৈধতা নেই। তাদের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। আদ্-দ্বীন নিয়ে সিদ্ধান্ত কী-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেখেন তারা কী বলেছে, না বলেছে এটা আমাদের ব্যাপার না। আমার শোনার দরকারও নেই। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে। কোর্টও সময় দেয় অনেক সময়।’ ‘কাজেই আমরা সময়টা না দিলে গেট বেনিফিট ইন দ্য কোর্ট। আমরা দুইদিন সময় দিয়েছি। আইনানুগভাবে আমরা অলওয়েজ অন বেসিস অব এডভাইস ফ্রম লয়ার, অনেক উঁচু মানের লয়ারদের সঙ্গে আলাপ করে আমরা অত্যন্ত সুস্থিরে টু ডু সামথিং ইফেক্টিভ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি’- উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী

মোঃ ইউছুপ চৌধুরী

১ ঘন্টা আগে

যাকে দেখতে পারিনা তার চলন বাঁকা।

মন্তব্য করুন