বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই -ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি (Robotic-Assisted MRI-USG Fusion Prostate Biopsy) সফলভাবে সম্পন্ন হয়েছে। স্কয়ার হসপিটাল এর ইউরোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়া এবং তাঁর বিশেষজ্ঞ মেডিকেল টিম ৭-৬-২০২৬ তারিখে সফলভাবে এই আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে রোগীর বায়োপসি সম্পন্ন করেন।
এই ঐতিহাসিক সাফল্য সম্পর্কে ডা. এন আই ভূঁইয়া বলেন:
বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আজ একটি নতুন দিগন্তের উন্মোচন হলো। স্কয়ার হসপিটালে আমরা দেশের প্রথম রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই -ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সম্পন্ন করেছি। প্রোস্টেট ক্যান্সার নিখুঁতভাবে শনাক্তকরণের ক্ষেত্রে এই প্রযুক্তি বিশ্বজুড়ে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত।
এই প্রক্রিয়ায় আমরা বিশ্বখ্যাত 'মোনা লিসা' (Mona Lisa) রোবোটিক বায়োপসি সিস্টেম ব্যবহার করেছি। এটি এমন একটি আধুনিক রোবোটিক প্রযুক্তি, যা একজন সার্জনকে অত্যন্ত নিখুঁতভাবে বায়োপসি করতে সাহায্য করে। প্রথাগত বা সাধারণ বায়োপসি পদ্ধতিতে অনেক সময় প্রোস্টেটের ভেতরের ছোট টিউমারগুলো ধরা পড়ে না বা বায়োপসি সুই সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু 'মোনা লিসা' রোবটটি রোগীর আগের করা এমআরআই (MRI) এবং তাৎক্ষণিক আল্ট্রাসাউন্ড (USG) ছবিকে একসাথে মিলিয়ে (Fusion করে) ত্রিমাত্রিক বা থ্রি-ডি (3D) ম্যাপ তৈরি করে।
এই থ্রি-ডি ম্যাপ দেখে রোবোটিক গাইডেন্সের মাধ্যমে প্রোস্টেটের ঠিক যে জায়গায় ক্যান্সার আক্রান্ত কোষ রয়েছে, সুনির্দিষ্টভাবে সেখান থেকেই নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। এর ফলে পরীক্ষার নির্ভুলতা (Accuracy) প্রায় শতভাগে পৌঁছায়, জটিলতা ও ইনফেকশনের ঝুঁকি কমে যায় এবং রোগীকে বারবার বায়োপসি করার কষ্ট ভোগ করতে হয় না।
দেশের রোগীদের এখন আর এই উন্নত পরীক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। আমাদের মূল লক্ষ্য রোগীদের আন্তর্জাতিক মানের, নিরাপদ এবং আধুনিক চিকিৎসা সেবা দেশেই প্রদান করা । “ইউরোলজি চিকিৎসায় আর বিদেশ নয় আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা হয় “
বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই -ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সফলভাবে সম্পন্ন
বিবিধ
২ ঘন্টা আগে
৮ জুন (সোমবার), ২০২৬, ১১ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
