সন্তুষ্ট রামিসার বাবা, চাইলেন রায় দ্রুত কার্যকর

সন্তুষ্ট রামিসার বাবা, চাইলেন রায় দ্রুত কার্যকর

ফন্ট সাইজ:

আলোচিত রামিসা হত্যা মামলার রায় ঘোষণা হয়। মেয়ে হত্যার রায় শুনতে গতকাল সকাল থেকেই আদালতে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মোল্লা। এক ঘণ্টা রায়ের পর্যবেক্ষণ পড়ে শোনানো শেষে আদালত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পরপরই আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, আমরা প্রত্যাশিত রায় পেয়েছি।

যত দ্রুত সম্ভব রায় কার্যকর চাই। এরপর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে রামিসার বাবা বলেন, আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা মিটবে।

রায়ে আমি শতভাগ খুশি হয়েছি। প্রধানমন্ত্রীর দেয়া সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ দেশের সব মানুষ যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় পাশে ছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আমার মেয়ে হত্যার যে রায় আজ আদালত দিয়েছেন, সেই রায় আমরা দ্রুত কার্যকর দেখতে চাই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন