মিথিলার রহস্যজনক পোস্ট

মিথিলার রহস্যজনক পোস্ট

ফন্ট সাইজ:

দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ঈদে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়েছে। প্রথম ছবিতেই তিনি নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানের মতো তারকাকে। এরইমধ্যে তার অভিনয়-পারফরম্যান্স নিয়ে বেশ আলোচনা চলছে। এর মাঝেই সামাজিক মাধ্যমে একটি কুদৃষ্টি বা ইভিল আই নিয়ে একটি রহস্যজনক পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে তিনি কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মিথিলা লেখেন, কুদৃষ্টি অপরিচিতদের কাছ থেকে আসে না। এটা আসে আপনার টেবিলে বসে থাকা মানুষগুলোর কাছ থেকে; যারা আপনার মুখের দিকে তাকিয়ে হাসে, কিন্তু আপনার জয়ে তাদের বুকের ভেতর অন্যরকম এক অনুভূতি হয়। যারা আপনার জীবন সম্পর্কে জানতে চায়, আপনাকে অভিনন্দন জানাতে নয়, বরং আপনাকে পরখ করে দেখতে। যারা মুখে ‘মাশাআল্লাহ্‌’ বলে, কিন্তু মন থেকে তা বলে না। আল্লাহ্‌ আপনাকে যা দিয়েছেন, তা নিয়ে নীরব থেকে সেটিকে রক্ষা করুন। তিনি আরও লেখেন, কুদৃষ্টি একটি বাস্তব বিষয়।

তাই আপনার রিজিক, সম্পর্ক এবং পরবর্তী পদক্ষেপ রক্ষা করুন। যারা আপনার স্বপ্নগুলোর কথা জানে, তাদের সবাই সেগুলোর সফলতা কামনা করে না। মিথিলার এই বক্তব্যে ব্যক্তিগত সাফল্য, সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করে সংযত থাকার পরামর্শ উঠে এসেছে। তার মতে, সব হাসিমুখই আন্তরিকতার প্রতীক নয়; অনেক সময় কাছের মানুষদের মধ্যেও ঈর্ষা লুকিয়ে থাকতে পারে। অনেকেই মনে করছেন ‘রকস্টার’-এ অভিনয়ের পর ঈর্ষান্বিত মানুষদের নিয়েই হয়তো এমন পোস্ট করেছেন মিথিলা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন