মনিরুল হক চৌধুরীর সঙ্গে বেপজা কর্মকর্তাদের মতবিনিময়

মনিরুল হক চৌধুরীর সঙ্গে বেপজা কর্মকর্তাদের মতবিনিময়

ফন্ট সাইজ:

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা ইপিজেডে (ঊচত) বেপজা কর্মকর্তারা। শনিবার (৬ জুন) সকাল ১১টায় কুমিল্লা ইপিজেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেপজার নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল) হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (৫ম গ্রেড) সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মতবিনিময় সভায় এমপি মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা ইপিজেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এখানে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগ হচ্ছে এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পণ্য রপ্তানি হচ্ছে বলে তিনি জেনেছেন। এ জন্য তিনি ইপিজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তবে তিনি ইপিজেডের শিল্পকারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বিষাক্ত বর্জ্য সিটি করপোরেশনের প্রাকৃতিক খালে মিশে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকরা দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, “ইপিজেডের রাসায়নিক বর্জ্য অবশ্যই শোধনাগারে পরিশোধনের পর প্রাকৃতিক খালে ছাড়তে হবে। অন্যথায় অপরিশোধিত বর্জ্য কোনোভাবেই খালে ফেলা যাবে না।”

এ সময় তিনি কুমিল্লা ইপিজেডের সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর মতে, বৈদেশিক বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বর্তমান ইপিজেডের দক্ষিণাংশে থাকা জমি ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এর সম্প্রসারণ সম্ভব। পাশাপাশি গোমতী নদী-এর উত্তর পাশে নতুন একটি পৃথক ইপিজেড স্থাপনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। সভায় কুমিল্লা ইপিজেডের বর্তমান কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন