অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত রয়েছে। ঈদ পরবর্তীতে ছুটি শেষে ফিরছেন মানুষ। এতে চাপ বেড়েছে মহাসড়কে।
আরও পড়ুন:
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, ‘মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত সময়েই স্বাভাবিক হবে।’
