আগৈলঝাড়ায় বজ্রপাতে পরীক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ওই গ্রামের ওয়াসিম খানের ছেলে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তানভীর বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন।

সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন