নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুন, নিহত কুমিল্লার নুরুল আমিন

নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুন, নিহত কুমিল্লার নুরুল আমিন

ফন্ট সাইজ:

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। ৪৭ বছর বয়সী এই ব্যক্তির নাম নূরুল আমিন সোহাগ। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি জানান, সোহাগ আপন ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য গিয়ে ওই হোটেলে উঠেছিলেন। অগ্নিকাণ্ডে তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাদের দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিন সোহাগের মৃত্যু হয়। বোন ভগ্নিপতির অবস্থাও সংকটাপন্ন।

এর আগে গত বুধবার সকালে মালভিয়া নগরের ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে। এ ঘটনায় আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। গতকাল বৃহস্পতিবার আহত নুরুল আমিনের মৃত্যু হয়। রাতে ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। এ নিয়ে আগুনে বাংলাদেশের একজনসহ বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন