পারিশ্রমিক ইস্যুতে ডিপিএল বয়কট করলেন ব্রাদার্সের ক্রিকেটাররা

পারিশ্রমিক ইস্যুতে ডিপিএল বয়কট করলেন ব্রাদার্সের ক্রিকেটাররা

ফন্ট সাইজ:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে নবম রাউন্ডে অংশ নেয়নি ব্রাদার্স ইউনিয়ন। নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ওয়াকওভারে জয়ী ঘোষণা করেছেন ম্যাচ কর্মকর্তারা। পাওনা টাকা বাকি থাকায় মাঠে নামেনি ক্রিকেটাররা। এ হারে প্রিমিয়ার লীগ থেকে নেমে গেল ব্রাদার্স ইউনিয়ন। ফলে আগামী মৌসুমে খেলতে হবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। দলটির ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, কিছু ক্রিকেটার ২০% টাকা পেয়েছেন।

আবার অনেক ক্রিকেটার ১৩ থেকে ১৫% টাকা পেয়েছেন। গতকাল ছিল টাকা পরিশোধের দিন। অর্থ না পাওয়ায় আজকের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। দলটির পেমেন্ট সমস্যা কেবল এবারই নয়, গেল আসরেও ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ ছিল এ বিষয় নিয়ে। চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের পারফরম্যান্সও হতাশাজনক। ১২ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে দলটি পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে।

অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাওয়া এই জয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ৯ ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে দলটি এখন টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন