ময়মনসিংহের ফুলপুরে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। পরে দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বিকালে খেলতে গিয়ে মালঝি নদীতে পড়ে নিখোঁজ হন মরিয়ম। শিশু মরিয়ম উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের হারেজ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে প্রতিদিনের মতোই বাড়ির পাশে মালঝি নদীর ধারে খেলা করছিল মরিয়ম। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।
ফুলপুরে নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
