যুক্তরাজ্যে মিথ্যা তথ্য দিয়ে অ্যাসাইলাম প্রার্থনা, খারিজ হতে পারে হাজার হাজার আবেদন

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যে যারা ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে শরণার্থী বা অ্যাসাইলামের আবেদন করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। মিথ্যা তথ্য দিয়ে ভুয়া ফাইল জমাকারী হাজার হাজার হাজার অ্যাসাইলাম প্রার্থীদের আবেদন খারিজ হতে পারে বলে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন।

মিথ্যা তথ্য, ডকুমেন্ট দিয়ে আবেদনকারীদের পেছনে সক্রিয় একটি বিশাল জালিয়াত চক্র ধরা পড়েছে বলে সম্প্রতি বিবিসির একটি গোপন অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে।
জানা যায় , এই চক্রটি দেড় লাখ থেকে শুরু করে প্রায় আট লাখ টাকা পর্যন্ত নিয়ে মানুষকে মিথ্যা স্টোরি ও জাল কাগজপত্র বানিয়ে দিচ্ছিল।

রিপোর্টে দেখা যায়, দালালরা অনেককে জোর করে সমকামী বা পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার মতো মিথ্যা নাটক সাজানোর পরামর্শ দিচ্ছে। এই খবর ফাঁসের পর বৃটেনের হোম অফিস ও সেফগার্ডিং মিনিস্টার জেস ফিলিপস কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ‘ভুয়া আইনজীবী’ ও দালালদের জেলে পাঠানো হবে এবং এই চক্রের মাধ্যমে যারা ভুয়া ফাইল জমা দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন