পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে বজ্রপাত ও প্রবল ঝড়বৃষ্টিতে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উত্তরবঙ্গ, নদীয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার বজ্রপাতে মৃত্যুর এ তথ্য সরকারী সূত্রে জানা গেছে।

দক্ষিণ দিনাজপুরে মাঠে কৃষিকাজ করার সময় একই পরিবারের ৩ জন এবং তপনের এক নারীসহ ৪ জন বজ্রপাতে নিহত হয়েছেন। মুর্শিদাবাদের সূচিতে এক প্রৌঢ়া ও ১ কিশোরের মৃত্যু হয়েছে বলেও জানা যায়। এছাড়া কোচবিহারে ১ জন ও জলপাইগুড়িতে ১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর থেকে কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। ফলে কিছু কিছু রাস্তায় পানি জমে গিয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্তত ছয়টি জেলায় সপ্তাহ ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন