বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নছিমনের নিচে চাপা পড়ে সুজন মোল্লা (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বাসিন্দা হামিদ মোল্লার ছেলে সুজন মোল্লা গত তিন মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। বিদেশে আর না যাওয়ার জন্য একটি নছিমন কিনে কাঠের ব্যবসা শুরু করেন। ঘটনার দিন ভোরে রাজাপুর থেকে কাঠবোঝাই করে নছিমন চালিয়ে উপজেলার সদরে যাওয়ার সময় ছুটুখার বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নছিমন উল্টে যায়। এ সময় নছিমনের নিচে চাপা পড়েন সুজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে তার মৃত্যু হয়। শরণখোলা থানার ওসি মো. শামীমুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
নছিমনের নিচে চাপা পড়ে প্রবাসীর মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
৫ জুন (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
