বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পথচারী ও রিকশাচালকদের মাঝে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, ভাইস চেয়ারম্যান এম জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, নির্বাহী কমিটির সদস্য মধুমিতা, আরমান আলী খান প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল বলেন, গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে। নড়াইল জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী ও রিকশাচালকদের মাঝে খাবার পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়েছে।
নড়াইলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। তীব্র তাপদাহে দুপুরের দিকে রাস্তায় মানুষের চলাচল বেশ কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর, রিকশাচালক বা ভ্যানচালক জীবিকার তাগিদে যাদের এই তীব্র রোদেও বাইরে বের হতে হচ্ছে, তারা পড়েছেন চরম ভোগান্তিতে। তাই জনজীবনে স্বস্তি ফেরাতে রাস্তায় চলাচলকারী তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দেয়া হয়েছে বিশুদ্ধ খাবার পানির বোতল, রোদ থেকে বাঁচতে দেয়া হয়েছে ছাতা এবং গরমের স্বস্তির জন্য দেয়া হয়েছে হাতপাখা। এ কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।
