সাঘাটায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা এলাকায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা। নিহতরা হলেন-মান্দুরা দাসপাড়ার শ্রী শৈলান চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি কল্পনা রাণী এবং তার ছেলে শ্রী সোহাগ চন্দ্র দাস (২৮)। পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় ঘরের বাইরে থাকা রান্নার কাঠ নিরাপদে ঘরে তোলার জন্য কল্পনা রাণী এগিয়ে যান। কাঠ ঘরে নিতে তিনি ছেলে সোহাগকে ডাকেন। মায়ের ডাকে সাহায্য করতে এগিয়ে আসতেই হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মা-ছেলে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। মান্দুরা ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মণ্ডল বলেন, মা ও ছেলে একইসঙ্গে বজ্রপাতে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির এবং সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন